সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৪ নং জয়শ্রী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ শাহপরান। মানুষের দোয়া ও সমর্থনের জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন। মসজিদ-মন্দির- মাদ্রাসা পরিদর্শন করছেন। মানুষের সুখে-দুঃখে পাশা থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জানতে চাইলে যুবনেতা শহীদুল ইসলাম বলেন: মো: শাহ পরাণ দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। এই দ্বারা অব্যাহত থাকলে ভালো কিছু আশা করা যায়।
চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহপরান জানিয়েছেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি কোনো ধরনের দলীয় বিভাজন নয়, বরং নিরপেক্ষভাবে ইউনিয়নের সকল মানুষের কল্যাণে কাজ করবেন। তাঁর লক্ষ্য হবে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলা।

৪ নং জয়শ্রী ইউনিয়নবাসীকে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন :
ভাতা ও সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হতে দেবেন না। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি জনগণের জন্য উন্নয়নের চেয়ারম্যান হতে চান। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে পাকা রাস্তা নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে পারেন। শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহপরান বিশ্বাস করেন, কথার চেয়ে কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব। তাই তাঁর স্লোগান—”কথা কম, কাজ বেশি।”

সবশেষে তিনি জয়শ্রী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় জয়শ্রী ইউনিয়ন হবে উন্নয়ন, ন্যায় ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মোঃ শাহ পরাণ দূর্গাপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম বাচ্চু মিয়ার মেজো সন্তান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency