পাকুন্দিয়ায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করতে গিয়ে রাস্তা পাড় হওয়ার সময় গাড়িচাপায় নিহত হয়েছেন একজন।
শনিবার সকাল ৯ টার দিকে বাহাদিয়া গ্রামের পাঁচ পীরের মাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নূরুজ্জামান (৫০) বাহাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। পেশায় তিনি পানের ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন বাহাদিয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে নাহিদ (২৬), করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের আবু বক্করের ছেলে সাগর (২৫) ও ইটনা উপজেলার দিঘীর পাড় গ্রামের জাফর আলীর ছেলে সাইফুল ইসলাম অপু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের পাচঁ পীরের মাজারের কাছে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পান ব্যবসায়ী নূরুজ্জামান আহতদের উদ্ধারে রাস্তা পাড় হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিএনজি দুর্ঘটনায় আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাছের ডাল ফেলে মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে দুর্ঘটনা কবলিত একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।
মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
তারিখ :২২/০৮/২৬
01751859383
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency