কিশোরগঞ্জের পাকুন্দিয়া তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
আজ রবিবার (১ নভেম্বর ) ২০২৬ দুপুরে পাকুন্দিয়া থানা একদল পুলিশ পৌরসদর নামা লক্ষিয়া এলাকা অভিযান চালিয়ে শাহ আলম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাসকে খবর দে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(৫) ধারায় ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
শাহ আলম পৌরসদর টান লক্ষীয়া গ্রামের সাইকুল ইসলামের ছেলে,
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান গ্রেফতারকৃত শাহ আলম কে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency