কিশোরগঞ্জ, ২৬ সেপ্টেম্বর: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধান খেত থেকে বিএনপি নেতা মো. রমজান মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যার পর সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমজান উক্ত গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। রমজান মিয়া সুখিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সহ সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোসল করতে পুকুরে যান রমজান। কিন্তু গোসল না করে মাছ ধরার জন্য জাল নিয়ে পাশের ধান খেতে যান। পরিবারের লোকজন তাকে সারাদিন দেখতে না পেয়ে বাড়ির কয়েকজনকে জানালে সবাই খুঁজতে বের হন। একপর্যায়ে ধান খেতে তার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন/ধারালো অস্ত্রের দাগ আছে কিনা তা জানা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এখনো ঘটনাস্থলে রয়েছেন।
মুঞ্জুরুলহক মুঞ্জু,
01751859383
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency