1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৪ জন আটক। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৪ জন আটক।

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৭৮ Time View
Oplus_131072

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চালিয়াগোপ এলাকার আজিজ মিয়ার ছেলে ইউসুফ, আসাদ মিয়ার ছেলে তুহিন, সুখিয়া এলাকার চান মিয়ার ছেলে রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে ইকতিয়ার হোসেন।

এদিকে ছাত্রলীগের মিছিলের পর বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency