1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় বিএনপি নেতাকে অব্যাহতি - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় বিএনপি নেতাকে অব্যাহতি

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৪৯ Time View

 

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্রের অর্থ আত্মসাৎ এবং মসজিদের নামে বরাদ্দকৃত টাকা লোপাটের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতার নাম মোঃ জুয়েল মিয়া। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পাকুন্দিয়া পৌর শাখার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
​
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নৈতিকতা বিরোধী ও অনৈতিক আচরণের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর শাখার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়াকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। ১৬ই অক্টোবর ২০২৬ তারিখে পাকুন্দিয়া পৌর শাখা বিএনপির সভাপতি এস.এম. মিনহাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, মোঃ জুয়েল মিয়া পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত আনোয়ার খালী গ্রামের লায়লা খাতুন নামের এক হতদরিদ্র ও অসুস্থ নারীকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে তিনি ওই নারীর স্বামী ইব্রাহিমের সাথে চরম দুর্ব্যবহার করেছেন বলেও লিখিত অভিযোগ দলের দৃষ্টিগোচর হয়েছে।

​এছাড়াও, তার বিরুদ্ধে গ্রামের মসজিদের নামে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প (টি আর) থেকে বরাদ্দকৃত ১৯ হাজার টাকা মসজিদ কর্তৃপক্ষকে না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।
​নেতৃবৃন্দ জানান, এই ধরণের আচরণ দলের নীতি, আদর্শ এবং দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থী, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এমতাবস্থায়, দলের গঠনতন্ত্রের ১২(ক) ধারা মোতাবেক তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

স্ত্রীর পরকীয়ার বলি স্বামী! নারায়ণগঞ্জে মিলল পাকুন্দি�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency