কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে পলিন (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনের উপকরণসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত পলিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ফজলু মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে পাকুন্দিয়ার নরপতি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পলিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। আদালতে মাদক সেবনের দায়ে পলিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ক্যালেন্ডার অ্যাপ বাছুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে কারাদণ্ড ও জরিমানা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
২২/০৯/২৬
01751859383
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency