1. admin@narashundanews.com : admin :
ভৈরবে ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ভৈরবে ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত রাহাদ নামের যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ৪ থেকে ৫টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভৈরব পৌর শহরের ২নং ওয়ার্ড এলাকায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মীরবাড়ির বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মাওলানা শাহরিয়ার তার ব্যক্তিগত ফেসবুকে ‘আমেরিকা প্রবাসী ইকবাল মিয়া নামের এক ব্যক্তি ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় স্থানীয় লোকজনের জায়গা জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।’ উল্লেখ করে একটি লেখা ভিডিওসহ পোস্ট করেন। ফেসবুকের এই লেখাকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ আলীর বাড়ির দুলাল মিয়ার ছেলে রায়হান মিয়ার সাথে শাহরিয়ারের তর্কাতর্কির ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ ও ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানসহ এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ সময় উভয়পক্ষের ১৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্য গুরুতর আহত অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুপুরের দিকে শহরের দক্ষিণপাড়া এলাকায় শাহারিয়ার ও রায়হান মিয়া নামের আরেকটি ছেলের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে এই ঘটনাটি স্থানীয় লোকজন মীমাংসা করেছে। কিন্তু সন্ধ্যার দিকে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency