1. admin@narashundanews.com : admin :
বাংলার স্বাধীন শাসক বীর ঈশা খাঁনের ৪৯৭ তম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বাংলার স্বাধীন শাসক বীর ঈশা খাঁনের ৪৯৭ তম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ Time View
  1. কিশোরগঞ্জ শহর থেকে ১০ কি.মি. উত্তর-পূর্ব দিকে করিমগঞ্জ উপজেলার নরসুন্দা নদীর তীরে বনজঙ্গল ঘেরা একটি ঐতিহাসিক স্থান ‘জঙ্গলবাড়ী” নামে পরিচিত। এ এলাকাটিই বারভুইয়া নেতা মসনদ-ই-আলা ঈশা খাঁ বৃহত্তর ভাটি রাজ্যের অধিপতি হিসেবে রাজ্য পরিচালনা করতেন বলে ইতিহাসে পরিচিত। সমকালীন ইতিহাসে সেইসব ঐতিহ্য যখন কালের আবর্তে হারিয়ে যাচ্ছিল তখন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী ঈশা খাঁনের স্মৃতিকে ঠিকিয়ে রাখার লক্ষ্যে হাল ধরেন। উদ্যোগ নেন ঈশা খাঁর নামে প্রতিষ্ঠিত বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার রক্ষায় এবং ঈশা খাঁনের স্মৃতিকে ঠিকিয়ে রাখার আরেক সংগ্রাম। তাঁর উদ্যোগে প্রতি বছর ঈশা খাঁনের জন্ম ও মৃত্্যবার্ষিকী পালন করা হয়ে থাকে। এবারেও ১৭ সেপ্টেম্বর বীর ঈশা খাঁনের ৪৯৭ তম মুত্যুবার্ষিকী উপলক্ষে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের আয়োজনে ঈশা খাঁ শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে বলে জানা গেছে।

    ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীনতা রক্ষায় মোগল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেসব শাসক যুদ্ধ করেছিলেন, সেই ‘বারোভূঁইয়া’দের অন্যতম ছিলেন মসনদ-ই-আলা বীর ঈশা খাঁ। প্রাচীন সভ্যতার নিদর্শন হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঈশা খাঁর স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি দুর্গ। এটি ছিল মূলত তার বৃহত্তর ভাটি রাজ্যের রাজধানী। কালের আবর্তে ধ্বংসস্তপে পরিণত হওয়া এ দুর্গটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি পুরাকীর্তির স্থাপনা ।

বাংলা সালতানাতের শেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানী ১৫৭৬ সালে মোগল রাজশক্তির হাতে পরাস্ত ও নিহত হন। তারপর ১৬১২ সাল পর্যন্ত বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য অনবরত সংগ্রাম করেন বাংলার বারো ভূঁইয়াখ্যাত শাসকরা। পশ্চিমে ইছামতী নদী, দক্ষিণে গঙ্গা (পদ্মা) নদী, পূর্বে ত্রিপুরা রাজ্য এবং উত্তরে বৃহত্তর ময়মনসিংহসহ সিলেটের বানিয়াচং পর্যন্ত সুবিস্তৃত বাংলায় মোগল আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা ছিলেন এই বারো ভূস্বামী। মোগল ঐতিহাসিক আবুল ফজল এবং মির্জা নাথান তাদের ‘দাওয়াজদাহ বুমি’ অর্থাৎ ‘বারো ভূঁইয়া’ নামে অভিহিত করেছেন। ভাটি বাংলার সেই বারোভূঁইয়াদের অগ্রণী ঈশা খাঁ ছিলেন অবিভক্ত ময়মনসিংহ জেলা, ঢাকা ও কুমিল্লার অধিকাংশ অঞ্চল, নোয়াখালী, ফরিদপুর, পাবনা ও রংপুর জেলার কিয়দংশ এবং সিলেট জেলার পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত এক বিশাল রাজ্যের স্বাধীন অধিপতি। আবুল ফজলের মতে, ঈশা খাঁ ছিলেন ‘মর্জুবানে ভাটি’ অর্থাৎ ভাটির রাজা।

বাংলার বারোভূঁইয়াদের অবিসংবাদিত নেতা ঈশা খাঁর প্রথম রাজধানী ছিল সোনারগাঁয়ে। মোগল সম্রাট আকবরের সেনাপতি সুবেদার মানসিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে সোনারগাঁ থেকে তিনি ব্রহ্মপুত্র ও শঙ্খ নদীর তীরবর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন এগারসিন্দুরে আশ্রয় নেন। ১৫৯৭ খ্রিষ্টাব্দে সেখানে ফের যুদ্ধে তিনি মানসিংহকে পরাজিত করেন। যুদ্ধে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। তার পরও তাকে হত্যা করা হয়নি। এতে মানসিংহ মুগ্ধ হয়ে বাদশাহ আকবরের দরবারে নিয়ে গেলে তিনি ২২ পরগণার রাজস্ব মওকুফ করে মসনদ-ই-আলা উপাধি দেন। এই ঘটনাটিই ইতিহাসে বাংলার প্রথম স্বাধীনতার সূচনাকারী বীরের নাম বীর ঈশা খাঁ। এ ঘটনার পর ঈশা খাঁ লক্ষ্মণ সিং হাজরা নামে এক কোচ রাজার দখলে থাকা জঙ্গলবাড়ি দুর্গ আক্রমণ করে তা হস্তগত করেন এবং সেখানেই তিনি তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠিত করে ভাটি রাজ্যের অধিকর্তা হিসেবে আবিভূত হন।
অনেকেই মনে করেন, লক্ষ্মণ সিং হাজরা ও ঈশা খাঁ দু’জনের কেউই জঙ্গলবাড়ি দুর্গটির মূল নির্মাতা নন। এটি প্রাক-মুসলিম যুগে নির্মিত বলে ধারনা করা হয়। তবে ঈশা খাঁ দুর্গ দখল করার পর এর ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন। এখনও টিকে আছে তার বাসভবনের ধ্বংসাবশেষ ও দরবার হল এবং খননে বেরিয়ে আসা মুসলিম আমলের সীল মোহরসহ নানা প্রত্নবস্তু এবং তৎকালীন সময়ের সেনা ছাউনির ইটের দেয়াল।

দুর্গ এলাকার বাইরে বিশেষ করে দুর্গের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম অংশে অসংখ্য ইটের টুকরো ও মৃৎপাত্রের ভগ্নাংশ রয়েছে। প্রাাপ্ত নিদর্শনাবলি সম্ভবত প্রাক-মুসলিম আমলের এবং এটি ছিল একটি সমৃদ্ধশালী জনবসতি কেন্দ্র। দুর্গের দক্ষিণাংশে প্রত্নতাত্বিক খননে তাঁর সন্ধান মিলেছে। উত্তর-পশ্চিম অংশে খনন করা হলে তাঁরও সন্ধান মিলবে বলে আশাবাদী। এছাড়াও জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের পেছনে লক্ষণ হাজরা সিংহের বাড়ির কিছু ধ্বংসাবশেষও বিশেষ করে অন্ধর মহলের পুকুর ঘাট ও পুরনো ইটের নিদর্শন দেখা যায়। স্কুলের মাঠের স্থান থেকেই ষাটের দশকে কয়েকটি পাথরের পিলার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীতে প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছিলো। যেগুলো আজও ইসলামিয়া সুপার মার্কেটের লিটন ফ্রেন্ডস কিন্ডার গার্টেনের প্রধান ফটকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলোও সংরক্ষণ করে জঙ্গলবাড়ি জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনটির ছাদ ধসে গেলেও দরবার কক্ষের অনেকটাই টিকে আছে এখনও। দরবার হল সংলগ্ন পান্থশালায় এখনও ১০-১২টি কক্ষের অস্তিত্ব দেখা যায়। পান্থশালার ধার ঘেঁষে চলে গেছে প্রাচীর। প্রাচীরের মাঝে মাঝে ফটক। ফটক ধরে ভেতরে গেলেই চোখে পড়ে বিধ্বস্ত অন্দরমহল। দেয়ালে ফুল ও লতাপাতার আলপনা। কয়েকটি থামও অক্ষত আছে। থামের গায়ে আছে লতাপাতার নকশা। দুর্গের চারদিক প্রমাণ করে, এটি ছিল বৃত্তাকার আকৃতির। দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে গভীর পরিখা খনন করা এবং পূর্বদিকে নরসুন্দা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। বাড়ির সামনে রয়েছে সেই আমলের খনন করা একটি পরিখা। পেছনে রয়েছে সেই আমলের অন্দর মহলের পুকুর ও প্রাচীন দেয়াল। পাশেই রয়েছে ঈশা খা শাহী মসজিদ। ধারণা করা হয়, ঈশা খাঁর হাতেই মসজিদটি নির্মিত হয়েছে। একটি শিলালিপিও ছিলো কিন্ত বর্তমানে তাঁর কোনো অস্তিত্ব নেই। মসজিদের উত্তরের অংশে ঈশা খাঁর বংশধর জঙ্গলবাড়ির শেষ জমিদার দেওয়ান আজিম দাদ খান ও তাঁর পরিবারবর্গের বাঁধানো অনেক পুরনো কবর রয়েছে। মসজিদের পশ্চিমে পরিবিবি বা জিন্দা বিবি নামেও একজনের কবর রয়েছে। সেই কবরটিও পরনো আমলের। যার প্রমান মিলে পরনো ইটের গাঁথুনি। মসজিদের সামনে পরিখার দক্ষিণ পাশে সেই আমলের একজন বিখ্যাত সাধকের কবর এবং ঈশা খাঁনের ১৪তম পুরুষ দেওয়ান আমিন দাদ খাঁর কবরসহ অসংখ্য মানুষের কবর রয়েছে।
ঈশা খাঁ জঙ্গলবাড়িতে অবস্থান করে শাসন করতেন তার ২২টি পরগনা। এখানে অবস্থান করেই তিনি ফের সোনারগাঁ দখল করে সেখানে আবার রাজধানী স্থাপন করেন। আর তখন থেকেই জৌলুস হারাতে থাকে জঙ্গলবাড়ি। ষোড়শ শতকের বীর ঈশা খাঁ প্রতিষ্ঠিত ৫০ একর আয়তনের জঙ্গলবাড়ি দুর্গ আজ প্রায় বিলুপ্তির পথে। শতাধিক মানুষ প্রজাই খতিয়ানের মূলে দুর্গটির আয়তন দখলে রেখেছেন। তবে ঈশা খানের ১৪ তম পুরুষ দেয়ান আমিন দাদ খানের বংশধরগণ আজও দুর্গটির ভেতরে অবস্থান করে এর ইতিহাসকে জানান দিচ্ছেন। বেহাত হয়ে যাওয়া ভূমি উদ্ধারে মামলা করে লড়ে যাচ্ছেন ১৫ তম বংশধরেরা। এতো ভগ্নস্তুপের মাঝেও জঙ্গলবাড়িতে ৫ শত বছরের স্মৃতি আজও টিকে রয়েছে, যা বাঙালির অতীত শৌর্য-বীর্যের স্বাক্ষর বহন করে।
ঈশা খাঁকে স্মরণ করে বীর ঈশা খা স্মৃতি পাঠাগার
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গের পাশে বর্তমান যে দরবাল হলটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংস্কার করা হয়েছে সেই দরবার হলটি ২০০৫ সালে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ হাক্কানী সংস্কার করে সেখানে স্থাপন করেছিলেন ‘ঈশা খাঁ স্মৃতি জাদুঘর ও পাঠাগার’। এতে দেওয়ান আমিন দাদ খাঁন, তৎকালীন সমাজসেবা অফিসার মো: কামরুজ্জামান খান, লেখক আমিনুল হক সাদীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা ছিলো অগ্রগন্য। এখানে ঈশা খাঁর বিভিন্ন ছবি, তার বংশধরদের তালিকা এবং বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হতো। ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর ঈসা খাঁ স্মৃতি পাঠাগার ও জাদুঘর হিসেবে আত্নপ্রকাশ ঘটলে ওই সময়ে এর প্রতিষ্ঠাতা ছিলেন ঈশা খাঁর ১৪ তম পুরুষ দেওয়ান আমিন দাদ খাঁ, প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বর্তমান বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি ঈশা খাঁ গবেষক ও লেখক আমিনুল হক সাদী, দেওয়ান জামাল দাদ খাঁ, কবি জুয়েল মাহমুদ সুজন, তন্ময় আলমগীর প্রমুখ। ২০১৩ সালে ঈশা খাঁর ১৪ তম পুরুষ দেওয়ান আমিন দাদ খাঁর ইন্তেকাল হলে পাঠাগারের কার্যক্রম ভাটা পড়ে যায়। এরই মাঝে ২০১৯ সালে মহামান্য রাষ্টপতি বরাবরে প্রত্নপ্রেমী আমিনুল হক সাদীর আবেদনের প্রেক্ষিতে মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি জাদুঘর হিসেবে প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রায় ১০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। এমতাবস্থায় পাঠাগারটি অরক্ষিত অবস্থায় কালের চাপায় থেকে যায়। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর মহাবীর ঈশা খাঁর ৪২৩ তম মৃত্যুবার্ষিকীতে এক সভায় ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী পাঠাগারটিকে নতুন রুপে আভিভূত করতে “বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার” প্রতিষ্ঠার প্রস্তাবনা দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় এবং তাঁকেই উক্ত পাঠাগারের সভাপতি নির্বাচিত করা হয়। যে কারনে পাঠাগারটির নতুন রুপে রুপায়নের জন্য  বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে উল্লেখ করেন উপস্থিত সদস্যগণ। নতুন কমিটিতে সহসভাপতি ঈশা খাঁর পনেরতম অধস্তন পুরুষ দেওয়ান মামুন দাদ খাঁ, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খাঁ, সহসাধারণ সম্পাদক দেওয়ান সাব্বির দাদ খাঁ, অর্থ সম্পাদক দেওয়ান সাকিব দাদ খাঁ, দপ্তর সম্পাদক কবি তন্ময় আলমগীর, কার্যকরী সদস্য এজ্জাজ হোসেন কাজল, জুয়েল মাহমুদ সুজন প্রমুখ।
একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এতে ১নং কাদির জঙ্গল ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক, দেওয়ান জামান দাদ খাঁ, দেওয়ান ফারুক দাদ খান, মো: কামাল উদ্দিন মাস্টার, মো.আশরাফ উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট মীর আ.সাত্তার, সাংবাদিক ও লেখক মো: রেজাউল হাবীব রেজা, দেওয়ান বায়জিদ খান,  ডা: জামিল আনসারী, সাংবাদিক শফিক কবীর, সাংবাদিক মো: ফারুকুজ্জামান, কিশোর কবি মাসুমকে উপদেষ্টা রাখা হয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৩০ সদস্যের একটি সাধারণ পরিষদ রয়েছে। সব মিলিয়ে পাঠাগারের মোট সদস্য সংখ্যা ৫০ জন। জাতীয় গ্রন্থ থেকে প্রাপ্ত বই, সদস্যদের চাঁদা ও ব্যক্তি অনুদানের মাধ্যমে এর ব্যায় নির্বাহ করা হচ্ছে। এ কমিটি দায়িত্ব পাওয়ার পরেই দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী এই পাঠাগারটিকে সভাপতি আমিনুল হক সাদী রেজিষ্ট্রেশন করিয়ে আনেন। জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন পাঠাগারটি পরিদর্শন করিয়ে অডিট কার্যক্রম সম্পন্ন করে সকল কাজ ত্বরান্বিত হয়।
ইতিহাসবিদ ও গবেষকরা বলছেন, বীর ঈশা খাঁ বাংলার গৌরব। শৌর্য, বীর্য ও বাঙালির স্বাধীনতার প্রতীক তিনি। তার স্মৃতি রক্ষার্থে জঙ্গলবাড়ি জাদুঘরে রুপ নিতে যাচ্ছে। ইতোমধ্যে দুর্গের ভেতরে থাকা পুরাকীর্তির সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়িটির আশপাশের বেহাত হওয়া জায়গা উদ্ধারেরও প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।  প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিনিধি দল মহাবীর ঈসা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা সাংবাদিকদের জানান, মহাবীর ঈসা খাঁর স্মৃতি বিজড়িত সংরক্ষিত পুরাকীর্তি জঙ্গলবাড়িতে ঈসা খাঁর স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য অধিদপ্তর কাজ করছে। দুর্গের ভেতরে থাকা ঈশা খানের দরবার হল ও বসতভিটা এবং মসজিদটিকেও পুর্বের আদলে ফিরিয়ে আনার লক্ষে সংস্কার করা হবে। ইতোমধ্যে দরবার হল ও মসজিদের সংস্কার কাজ সম্পাদন করা হয়েছে।
মহাবীর ঈশা খানের স্মৃতি বিজড়িত বাড়িটিকে ২০০৯ সালে দেওয়ান আমিন দাদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ২০১৩ সালে বাড়িটির সামনে পুরাকীর্তি সংরক্ষণের সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়। কিশোরগঞ্জের ভৈরবের কৃতি সন্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হান্নান মিয়া ২০১৯ সালে অধিদপ্তরে যোগদানের পর মহাবীর ঈসা খানের স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িটিকে সংস্কার করে জাদুঘরে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছিলেন বলে এলাকাবাসী আন্দোলিত হয়।
জঙ্গলবাড়িেিত বসবাসরত ঈশা খাঁর ১৫তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খান বলেন, মহাবীর ঈশা খানের স্মৃতিবিজড়িত জংগলবাড়িতে যে প্রাসাদভিটায় অবস্থান করতেন। সেখানে আমাদের বসবাস যেন এক অন্য রকম অনুভূতি। আর এ অনুভূতিকে নিয়ে কেউ কেউ অনেক স্বপ্ন দেখেছেন দেখিয়েছেন,সরেজমিনে এসেছেন কত দেশি বিদেশী পর্যটকমহল। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এমপি, মন্ত্রী, সচিব, রাষ্ট্রদ্রুতসহ দেশি বিদেশি অগণিত ব্যাক্তিগণের আনাঘোনা দেখে খুব আশাবাদী ছিলাম যে মহাবীর ঈসা খানের স্মৃতিবিজড়িত স্থানে কিছু এক্টা হবে। কিন্ত এভাবেই কেটে যাচ্ছে কত বছরের পর বছর কোনো আশার আলো দেখতে পায়নি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এসে প্রত্নপ্রেমিদের স্বপ্ন বাস্তবায়নের কথা শুনালেন। এতে আন্তরিকভাবে এগিয়ে আসেন কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটি ও বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী ভাই। তিনি তৎকালীন রাষ্টপতি বরাবরে আবেদন করলে তৎপ্রেক্ষিতে বাজেট বরাদ্দ হয় এবং আমাদের গর্বের বাড়ি রক্ষা ও অবকাঠামো সংস্কার কাজ শুরু হয়। ঈশা খাঁর বংশধরদের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।
বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের কার্যক্রম সমূহ
যেহেতু এটি একটি জ্ঞান চর্চা ও শিক্ষা মুলক সামাজিক প্রতিষ্ঠান তাই এ পাঠাগারের কার্যক্রমসমূহ হয়ে থাকে পাঠক পাঠিকাদের উন্নয়নে ও সমাজ কল্যাণে নিবেদিত। কিশোরগঞ্জ জেলাসহ বাহিরের এলাকার সর্ব শ্রেণি পেশার বই পাঠক ও পাঠিকাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে পাঠাগারটি কাজ করে যাচ্ছে। সময়ের চাহিদানুযায়ী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে পাঠকদের উন্নয়নে বদ্ধ পরিকর। ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছে আরও কিছু প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:- ০১। বই পাঠক সম্প্রদায়ের অবদানের জন্য যোগ্য পাঠক ও সফল বইপ্রেমীদেরকে পুরস্কার প্রদান ০২। পাঠাগারের সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান। সেই সাথে এলাকার বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ০৩। পাঠাগারের নিজস্ব কার্যালয় স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ০৪। পাঠকদের কল্যাণমুলক কর্মসুচী প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ০৫। মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলা ০৬। খেলাধুলা ও সাংস্কৃতিক এবং দিবস ভিত্তিক বিভিন্ন প্রতিযেগিতার আয়োজন করা ০৭। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস,৫ আগষ্ঠ জুলাই গণ অভুথান দিবসসহ সকল দিবস উদযাপন এবং অসহায় দারিদ্র রোগীসহ অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোসহ আরও বিবিধ কার্যক্রম।
জাতীয় দিবস সমূহ উদযাপন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন,আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস,বাংলা নববর্ষ উদযাপন, জুলাই জাগরণ অনুষ্ঠানমালা ও দিবস যথাযথ সম্মান প্রদর্শন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। গ্রন্থাগারের সদস্যগণ ছাড়াও এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency