1. admin@narashundanews.com : admin :
বাড়িতে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, ৫০ হাজার টাকা লুটের অভিযোগ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বাড়িতে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, ৫০ হাজার টাকা লুটের অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে ঢুকে আলেক চান (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে দা, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় বসতঘরের ড্রামের তালা ভেঙে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম (তাহেরাবাদ) এলাকায় এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে খোকন মিয়া (৩৯) অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নুরুল আমিন ওরফে নুনু মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), গেদুন মিয়া (৪০), ইমন মিয়া (২৪), জাহাঙ্গীর মিয়া (২৭) ও শরমিন আক্তার (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, মামলার ১ নম্বর আসামি নুরুল আমিন ওরফে নুনু মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
লিখিত অভিযোগে খোকন মিয়া দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড, দা ও বল্লম নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করেন। পরে তার মা আলেক চানকে মারধর করা হয়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে নুরুল আমিন ধারালো দা দিয়ে আলেক চানকে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তিনি হাত দিয়ে তা প্রতিহত করতে গেলে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর কাটা জখম হয়। পরে লাঠির আঘাতে ওই হাতের হাড় ভেঙে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া কয়েকজন অভিযুক্ত আলেক চানকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি দিয়ে মারধর এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খোকন মিয়ার অভিযোগ, হামলার একপর্যায়ে অভিযুক্তদের কয়েকজন বসতঘরে প্রবেশ করে একটি ড্রামের তালা ভেঙে ভেতরে রাখা জমাকৃত ৫০ হাজার টাকা নিয়ে যান।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় তারা খোকন মিয়া ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাট কিংবা বাড়িতে সুযোগমতো পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরে আহত আলেক চানকে পরিবারের সদস্যরা অটোরিকশাযোগে অষ্টগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
খোকন মিয়া জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে আপস-মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন ওরফে নুনু মিয়া বলেন, “একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার ও বানোয়াট অভিযোগ তুলেছে। এসব অভিযোগ আমার দ্বারা হয়নি। বরং আমিই এখানে নির্যাতিত হয়েছি। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনজ্জামান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency