কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আতংকের নাম দুর্ধর্ষ হযরত আলী (৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
হাওরাঞ্চলে অন্যতম ভয়ংকর ডাকাত হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত মগল মিয়ার ছেলে।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এক আকষ্মিক অভিযান পরিচালনা করে। ১১ নভেম্বর রাতে এলংজুরীর জোরাবিল এলাকা থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিকটবর্তী কাকটেংগু নামক গ্রামে আত্মগোপন করে, সেখান থেকে এক সাঁড়াশি অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সে ১১ নভেম্বর রাতে এ এলাকায় ডাকাতির প্রস্তুতি দিচ্ছিলো মর্মে পুলিশের কাছে খবর আসে, তাৎক্ষণিক পুলিশ তাঁকে আটক করতে অভিযানে নামে। পুলিশের উপস্থিত টের পেয়ে সে কাকটেংগুর গ্রাম এলাকায় আত্মগোপনে চলে যায়, তাই ১২ নভেম্বরে দিনের বেলায়ও পুলিশ অভিযান অব্যহত রেখে তাঁকে আটক করা হয়। ধৃত হযরত ডাকাতের নামে খুন অপহরণ ডাকাতিসহ ১৭ টি মামলা রয়েছে, সে অন্ত জেলা ডাকাত দলের একজন অন্যতম দুর্ধর্ষ ডাকাত দলের সরদার। তাঁর নেতৃত্বে ডাকাত দল বর্ষায় পর্যটক ও যাত্রীবাহী ট্রলার এমনকি লাশবাহী নৌকাতেও ডাকাতি করতে ছাড়েনি। জেলা পুলিশের কাছে সে ছিলো বিপদজনক তালিকাভুক্ত আসামি।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান সংবাদ মাধ্যমকে বলেন, তাঁকে গ্রেফতারের জন্য কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে আসছিলো, কিন্তু সে সুকৌশলে পালিয়ে যেতো, শেষপর্যন্ত ১৬ ঘন্টার অভিযানে হাওরের অন্যতম দুর্ধর্ষ ডাকাত হযরত আলীকে আমরা আটক করতে সমর্থ হই।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি হাবিবউল্লাহ খান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency