1. admin@narashundanews.com : admin :
এস আর বি'র বিশেষ অভিযান:২১৫০ পিস ইয়াবা উদ্ধার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

এস আর বি’র বিশেষ অভিযান:২১৫০ পিস ইয়াবা উদ্ধার

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View
Oplus_131072

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স ‘এসআরবি’ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে, এসআরবি-১৪ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ কেজি গাঁজাসহ ০২ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।

*অভিযান-১:*

সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল  গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. সকাল অনুমান ০৭:৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর সিএনজি তল্লাশি চালিয়ে নারী মাদককারবারি শিরিনা বেগম (৪২), জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে, তার সাথে থাকা লেডিস ব্যাগ থেকে ২১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

*অভিযান-২:*

একই কোম্পানির অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বিকাল অনুমান ৮০৫ মিনিটে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার বালিখোলা ফেরীঘাট এলাকায় তল্লাশি করে নারী মাদককারবারি জেসমনি আক্তার (৪২), জেলা-টাঙ্গাইলকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে, তার সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency