1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের  কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জন, আহত ৪ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের  কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জন, আহত ৪

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১৮ Time View
Oplus_131072

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।  আহত চার জন। রোববার (৩০আগস্ট) দুপুর আড়াই টার দিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক উপজেলা আচমিতা ইউনিয়ন রিলাক্স রেস্টুরেন্ট সংলগ্ন তেভাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মিলন মিয়া (৪০) নামে একজন নিহত হয়। অন্যদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া(৪০), হবিগঞ্জ জেলা আজমেরিগঞ্জ উপজেলা কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), বদিউল আলমের নাতনি জারামনি (৮)।

আহতরা হলেন, বদিউল আলম (৫০), বদিউল আলমের নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২), মেয়ে বর্ণা বেগম (৩০)।

স্থানীয়   সূত্রে জানা যায়, আহত বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা মেয়ের বাড়ি নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজিতে করে যাচ্ছিলো।

সিএনজিটি কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়ন তেভাগা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুমরেমুচরে যায় সিএনজিটি। এসময় ঘটনাস্থলেই নিহত হয় স্বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিনূর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করি আমরা । আরও দুইজন হাসপাতালে নিহত হয়েছেন। দূর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ

30/08/26
01751859383

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency