1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের  পাকুন্দিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের  পাকুন্দিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১০ Time View
Oplus_131072

কিশোরগঞ্জের  পাকুন্দিয়ায় পিকআপ-অটোর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ও আহত হয়েছেন তিনজন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাহরাম খান পাড়া এলাকায়।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে নুর মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।

আহতরা হলেন কাগারচর গ্রামের রাজন মিয়ার স্ত্রী মারিয়া (৩৫), মঞ্জিল মিয়ার ছেলে মাহিন (১৬) ও নাজিমউদ্দিনের ছেলে অটোচালক জাহাঙ্গীর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫ টার দিকে বাহরাম খান পাড়া এলাকায় মুরগির পিকআপের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নূরু মিয়া ও আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত মারিয়া, মাহিন ও জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency