1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে  কটিয়াদীতে সড়ক দুর্ঘটনা  যুবকের মৃত্যু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে  কটিয়াদীতে সড়ক দুর্ঘটনা  যুবকের মৃত্যু

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৩ Time View
Oplus_131072

বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ইয়াছিন মিয়া (১৮)। কিন্তু সেই ঘোরাই শেষ পর্যন্ত হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই যুবক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মিয়া আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলের ব্রেক বা হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, “ইয়াছিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তাঁর নিজের মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।”

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency