কিশোরগঞ্জে খাদ্য আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার মারিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency