পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগীতায় কিশোরগঞ্জ সদর উপজেলার রাকুইল নামক স্থানে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাজামিন ফজলে রাব্বি এর নেতৃত্বে অদ্য ০২/১১/২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লংঘণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জৈব/পচনশীল বর্জ্য যথাযথ স্থানে বিধিসম্মত উপায়ে সংরক্ষণ না করে উন্মুক্তভাবে ফেলে রাখার দায়ে সুশীল বর্মন শুটকি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঁইয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত জনতার মধ্যে পরিবেশ দূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী/ আইন লংঘণকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency