কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া হোসেনপুর রোড এলাকায় অবস্থিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের দ্বিতীয় তলা লক্ষ্য করে পর পর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় এগুলো বারান্দায় পড়ে আগুন জ্বলে উঠে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাতে অফিসের কলাপসিবল গেট লাগানো ছিলো। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় সামনের দিকে বোমা ছুঁড়ে মারে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency