আজ রবিবার জেলা লিগ্যাল এইড অফিসার স্বাগত সাম্য (সিনিয়র সিভিল জজ)কিশোরগঞ্জ এর আরও একটি সফল সরেজমিন নালিশী সভা কিশোরগঞ্জ সদরের চৌধুরীহাটি গ্রামে অনুষ্ঠিত হয়।দুই পক্ষের মধ্যে চলমান একাধিক দেওয়ানী ও ফৌজদারী মামলার সমাপ্তি হলো উক্ত সরেজমিনে মীমাংসার সভার ফলে।বৃষ্টি উপেক্ষা করে সারাদিন আমিন কমিশনার দ্বারা ভুমি পরিমাপ করে অবশেষে উভয় পক্ষ কে তাদের ভুমি বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে খুঁটি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।এতে উভয় পক্ষ সহ উপস্থিত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।এক পর্যায়ে উভয় একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে অতীতের সকল রাগ অভিমান ভুলে গিয়ে ভবিষ্যতে একসাথে চলার অঙ্গীকার করেন।লিগ্যাল এইডের এই মহত্ব কাজের ফলে দুইটি পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ সহজে সমাধান হলো।উপস্থিত সকলের মাঝে লিগ্যাল এইডের সেবামূলক লিফলেট বিতরণ করে লিগ্যাল এইডে কি কি সেবা দেওয়া হয় তা সম্পর্কে প্রচারণামুলক কথা বলেন লিগ্যাল এইড অফিসার মহোদয়।
উপস্থিত আমিন কমিশনার, পুলিশ প্রশাসন এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানান লিগ্যাল এইড অফিসার মহোদয় সারাদিন সময় দিয়ে সফলতায় সহযোগিতা করার জন্য।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency