সারাদেশে মাদকের বিস্তার রোধ ও মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. ভোর ০৪:৪০ ঘটিকায় এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন চৌদ্দশত ঈদগাহ মাঠ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেঅভিযান ও আলামত উদ্ধার:
চেকপোস্টে তল্লাশিকালে সিলেট থেকে ময়মনসিংহগামী “বিশাল পরিবহন” নামীয় একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসের পিছনের সিটে বসা একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ধৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩৩), জেলা-পাবনা এর নিজ হেফাজতে থাকা ট্রাভেলিং ব্যাগের ভেতর থেকে তার বাহির করে দেওয়া মতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তার নিকট থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৯৩০/- টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি স্মার্টফোন জব্দ করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency