বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব:)ঐক্যপরিষদ কিশোরগঞ্জ এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর ) ২০২৬ দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর হইতে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে দিয়ে শেষ হয়,।
পরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ঐক্য জোটের কিশোরগঞ্জ জেলা সভাপতি , অবসরপ্রাপ্ত সিও মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ,ও সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) নজরুল ইসলামের সঞ্চালনায় , বক্তব্য রাখেন সার্জেন্ট আরিফুল ইসলাম, ফরিদ উদ্দিন, উদ্দিন, ইদ্রিস আলী, সার্জেন্ট কামরুজ্জামান মিলন প্রমুখ,বক্তারা বলেন,
বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল। সশস্ত্র বাহিনীর সেই অদম্য সাহস আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্বরান্বিত হয়েছিল চূড়ান্ত বিজয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency