1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে  হিজরা জনগোষ্ঠীর সাথে  গ্রাম আদালত বিষয়ক  আলোচনা সভা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে  হিজরা জনগোষ্ঠীর সাথে  গ্রাম আদালত বিষয়ক  আলোচনা সভা

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ Time View

গতকাল  ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলায়  বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সংস্থার আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর সাথে গ্রাম আদালত বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক জেলা কোঅর্ডিনেটর এবং টপ ইন সেন্টার, ইনচার্জ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, কিশোরগঞ্জ।
সভায় মোট ১৩ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। গ্রাম আদালত  এর প্রচার-প্রচারণা বৃদ্ধিতে এবং হিজড়া কমিউনিটির বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে অল্প সময়ে, স্বল্প খরচে বিচারিক সেবা প্রদানে গ্রাম আদালত বিশেষ ভূমিকা পালন করে থাকে। হিজড়া কমিউনিটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিরোধের সম্মুখীন হয় কিন্তু তারা বিচারক সেবা পাওয়ার সুযোগ পায় না। গ্রাম আদালতের মাধ্যমে বিচারক সেবা সহজে নিশ্চিত করার সুযোগ রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কি ধরনের অভিযোগ গ্রাম আদালতে করা যাবে এবং বিচারিক প্রক্রিয়ায় কিভাবে গ্রাম আদালত গঠনের মাধ্যমে সমাধান করা হবে যাবে, উক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রত্যেকের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উক্ত সভায় অংশগ্রহণকারীগণ গ্রাম আদালত সেবা সম্পর্কে জানতে পেরে আগ্রহী হয়েছেন। সেবা পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যাবেন এবং তাদের কমিউনিটির অন্য সদস্যদেরকে এ বিষয়ে অবহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব হাফিজা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency