1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান

হাওরাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯৫ Time View

 

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকুনুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ অর্জনের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা স্বীকৃতি পেয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন, এ সম্মাননা তাঁর একার নয়; অষ্টগ্রাম থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফল। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করার অনুপ্রেরণা জোগাবে।
অষ্টগ্রাম থানার ওসির এ অর্জনে থানা পুলিশের সদস্য, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency