কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। দুপুরে নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি ভবনের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পে
কিশোরগঞ্জ: নির্মাণাধীন ভবনের ওপরের অংশে রড তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ রডটি ভবনের বাইরে থাকা একটি এসির লাইনের সংস্পর্শে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে রড টেনে তোলার কাজ চলছিল। একপর্যায়ে রডটি এসির লাইনের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা দরকার ছিল। সামান্য অসতর্কতায় একই সঙ্গে দুই শ্রমিকের প্রাণ গেল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency