1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯৫ Time View

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গত দুইদিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯নভেম্বর) দিবাগত রাত পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

এর মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা কাওয়ালিকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো. নূর ইসলাম (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। সরকারিসেব

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কুষাকান্দা গ্রামের অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, উপজেলার কুষাকান্দা গ্রামের মো. জমশেদ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৬), একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে উজ্জ্বল মিয়া (৪৬) ও জহুর আলীর ছেলে বাবুল (৫১)। গ্রেপ্তার ওই তিন ব্যাক্তি সুখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে পাকুন্দিয়া গত দুইদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency