: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় সেলিম (৪০)
নামে একজন নিহত অজ্ঞত একজন দুইজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা
গেছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের
পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেলিম (৪০) পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত
আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন অটারিকশার যাত্রী চর পাকুন্দিয়া
গুণিবাড়ির রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া (৩২), অজ্ঞাতনামা একজন নিহত।
বাইসাইকেল আরোহী বরাটিয়া এলাকার সিরাজুল হকের ছেলে রেনু মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা
পরিবহনের একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে
দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল
আরোহী রেনু মিয়া (৫০) গুরুতর আহত হন।
বাসটি পরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে
অটোরিকশায় থাকা সেলিম ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন। আহতরা হলেন অটোচালক
ছোটন মিয়া (৩২) ও অজ্ঞাত নিহত একজন।
আহত রেনু মিয়া ও অজ্ঞাতনামা ব্যক্তিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম
মেডিকেল কলেজ হাসপাতালে এবং অটোচালক ছোটন মিয়াকে পাকুন্দিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন,
মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
08/07/26
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency