মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া মডার্ন স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে
আজ শনিবার (৮ জুলাই) দুপুরে চর পাকুন্দিয়া মডার্ন স্কুলের হল রুমে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ সারফুল ইসলাম,।
চরপাকুন্দিয়া মডার্ণ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো:বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় , এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার , পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, ফজলুল হক মাস্টার।, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন , মো:ইকবাল হোসন, আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency