1. admin@narashundanews.com : admin :
ভৈরবে  আবাসিক হোটেল থেকে  এক ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার । - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ভৈরবে  আবাসিক হোটেল থেকে  এক ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার ।

মঞ্জুরুল হক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪২ Time View

কিশোরগঞ্জ জেলার ভৈরবে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ১২টার পরে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া হোটেলে এ ঘটনাটি ঘটেছে।

নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার  সাইজুদ্দিনের ছেলে  ।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষে দরজা ভেঙে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency