কিশোরগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রনি (২৫) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, কিশোরগঞ্জ।
গ্রেফতারকৃত মোঃ রনি (২৫) কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৬(১১)২৫, জিআর নং-৫৩০/২৫, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক) এর ০১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
০৩ নভেম্বর ২০২৬ খ্রি. বেলা আনুমানিক ১১:১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মোঃ রনি (২৫) কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ গুনি মিয়ার ছেলে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরে গলাকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency