রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।
তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত বরাবরই সমর্থন দিয়ে আসছে। এ লক্ষ্যে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পাঁচ দফায় ত্রাণ সহায়তা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে উন্নয়ন কর্মসূচিতেও সহযোগিতা করেছে নয়াদিল্লি।
এর আগে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রায় দেন। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency