আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মিজানুর রহমান ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, সিসিটিভি ও আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency