বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন এবং তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে এসআরবি‘র নিয়মিত অভিযান দেশব্যাপী প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, কিশোরগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। আজ ২৩ অক্টোবর ২০২৬খ্রি. বিকেলে সদর থানার কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরাহল১। মোঃ আলম মিয়া (৩৫)২। সুমা (৪০)উভয় জেলা-ব্রাহ্মনবাড়িয়া।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল আজ বিকাল অনুমান ১৬:৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার ০৭ নং ওয়ার্ডের কলেজ রোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশিকালে উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৯৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency