1. admin@narashundanews.com : admin :
​৩৩ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইলে জালাল উদ্দিনের শোডাউন - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

​৩৩ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইলে জালাল উদ্দিনের শোডাউন

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ ব্যুরো।
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

 

কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ নং কর্শাকড়িয়াইল ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের বিশাল নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তাঁর কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
​গত শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আয়োজিত এই শোডাউনে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোডাউনটি জিগাতলা বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিগাতলা বাজারে এসে শেষ হয়।
​শোডাউন শেষে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়।
​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন বলেন, “আমি কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির দুইবার সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ ৩৩ বছর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়েছি এবং চারবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। বর্তমানে আমার বয়স ৭০ বছরের বেশি এবং আমি দুইবার পবিত্র হজ্জ পালন করেছি। এই বয়সে মূলত আর নির্বাচন করার ইচ্ছা ছিল না। তবে এলাকার সাধারণ মানুষের তীব্র আহ্বানে সাড়া দিয়ে এবং জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
​তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল ব্রত। দল যদি আমাকে সমর্থন করে, ইনশাআল্লাহ আমি আজীবন জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।”
​এদিকে স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, জালাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবেন।

২৫ অক্টোবর ২৬
০১৯২৯১২৪৩১১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency