বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর, নিকলী ও তাড়াইল উপজেলায় গতকাল থেকে শুরু হয়েছে ০৩ সপ্তাহব্যাপী ১০ দিন মেয়াদি কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি প্রশিক্ষণ কার্যক্রম। এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ভিডিপি সদস্য হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর তাঁদের জন্য উন্মুক্ত হবে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের নানা সম্ভাবনা।
বিশেষ করে, প্রকল্প প্রশিক্ষণের আওতায় উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার সুযোগ, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। এসব প্রশিক্ষণ তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় পদক্ষেপ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency