1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের ভৈরবে  বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ৫০ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের ভৈরবে  বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ৫০

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকায় এ ঘটনা ঘটে ।

আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাসুদ মিয়া উপজেলার মিরারচরের আসাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের একটি বাজাররের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচরবাসীর মধ্যে ৪০ বছর ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সম্প্রতি উত্তেজনা শুরু হয়।

আজ সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এই সংঘর্ষের ফলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. কিশোর কুমার ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব উপজেলার নির্বাহী অফিসার এম মামুনুর রশীদ বলেন, ‘চলমান ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency