বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন এবং তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে র্যাবের নিয়মিত অভিযান দেশব্যাপী প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ০১ কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কারবারি হলো,ব্রাহ্মণবাড়িয়া জেলার আরিফ (রনি)
অভিযানে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বিকাল অনুমান ১৬৫০ ঘটিকায় কিশোরগঞ্জ কুলিয়ারচর থানার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে ভৈরব থেকে ছেড়ে আশা Toyota Probox গাড়ী তল্লাশী করে মাদককারবারি আরিফ ওরফে রনিকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে Toyota Probox গাড়ীর ব্যাগ ডালার ভিতরে গ্যাস সিলিন্ডার এর নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এছাড়াও বহনে ব্যবহৃত Toyota Probox গাড়ী ও ১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency