1. admin@narashundanews.com : admin :
- নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৯৫ Time View

পর্ব ছয়

মেয়ে কবিতা আবৃত্তি করছিলো। একটু শব্দ করেই। আমাদের বাসাটা বেশ নিরিবিলি জায়গায়। আশপাশে বাড়িঘর তেমন নেই। বেশ ফাঁকা ফাঁকা। আমাদের লাগোয়া দুটো বাসা। একটা তিনতলা, আরেকটা চারতলা। আমাদেরটা দুতলা। আমরা থাকি দুতলার একটি রুমে। পাশের দুইরুম নিয়ে থাকেন যে দম্পতি, তাদের সন্তান নেই। তাই হয়তো ঝামেলাও নেই। সেজন্য তারাও কেমন চুপচাপ। কিন্তু প্রথম দিকে তারা লাগাতার ঝগড়া করতেন। সেটা এমন নিয়মিত ছিলো যে, মনে হতো এও তাদের জীবনের অতিশয় গুরুত্বপূর্ণ কাজ। এখন যে ঝগড়া করেন না, এর প্রধান দুটো কারণের একটি হলো, পুরুষ লোকটি চাকরি হারিয়ে বেকার। সুতরাং তার ঝগড়ায় জড়ানোর যোগ্যতা নেই। দ্বিতীয় কারণ হলো, নারীটির জরায়ু সন্তান ধারণের ক্ষমতাা হারিয়েছে। তার পক্ষেও আর ঝগড়ার চাপ সামলানো সহজ না। নারীটি কলেজের অধ্যাপক। তার মধ্যে নারীসুলভ প্যানপ্যানানি আছে। তাতে অবশ্য ঝগড়া করা খাটে না। ফলে দু’পক্ষই নিজেদের সামলে নেন।
নিচে মেস করে থাকে কয়েকজন শিক্ষার্থী। ওরা মাঝেমাঝে হইচই করে।
মেয়ে কবিতা পড়ছে আবেগভরা কণ্ঠে। বেশ লাগছে শুনতে। তাই দরজায় টোকা না দিয়ে দাঁড়িয়ে থাকি কান পেতে। মুগ্ধ হয়ে শুনি উচ্চারিত শব্দমালার যাদুময় ঝংকার। আহা! কী দারুণ! কী রোমাঞ্চকর! মেয়েটির গলা ভালো। বিশেষ করে ও যখন কবিতা পড়ে, তখন কণ্ঠে কেমন একটা মাদকতা ভর করে। ভিন্ন এক আবেশ তৈরি করে। কী ভালো যে লাগে তখন! মেয়েটি জানে না।
মেয়েটার গানের গলাও ভালো। গান শিখতে চেয়েছিলো সে। কিন্তু আমার সামর্থহীনতা আর স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলা- দুটোই ওর ইচ্ছের বিরুদ্ধে গেলো। তবু সে মাঝেমধ্যে যখন গায়, তখন সত্যি অসাধারণ লাগে। কোথাও কিছু শেখেনি সে। শুনতে শুনতে আর দেখতে দেখতেই ওটুকু। আমার মেয়েটি নিজের সম্পর্কে জানে না। মানুষ কতোটাই বা জানতে পারে। কেউ যখন আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন সে সচেতনভাবে বোঝে, আরে, আমার তো এটা আছে! তারপর নিজের মেধা বা প্রতিভার বিকাশ ঘটিয়ে একদিন সে হয়তো পৃথিবীর মঞ্চে দাঁড়িয়ে যায়। সবসময় অন্যরা জানিয়ে দেয় না। হয়তো বোঝাও যায় না। সে জন্য প্রথমে নিজেকেই জানতে হয়। নিজের ভেতরকে উপলব্ধি করতে হয় স্বয়ং নিজে। সক্রেটিসের সেই কথা তাই চির নতুন, নো দাইসেলফ।
অবশ্য পৃথিবীর খুব কম মানুষই নিজেকে জানার সুযোগ পায়। কিংবা জানলেও বিকাশের পথ পায় না। সে কারণে মানুষের কতো কতো প্রতিভা, সৃজনশীলতা, জ্ঞান ও চিন্তার অপমৃত্যু হয়! কতো প্রতিভা মোম হয়ে জ্বলতে জ্বলতে নিভে যায়। নিভে যাওয়া আলোর এক ঝলক তো আমিও। আমার মেয়ের কপালে সেরকম ঘটবে না তো?

ওর পাঠের জায়গা দখল করে থাকেন তিন কবি। হেলাল হাফিজ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আর ইমতিয়াজ মাহমুদ। হালে ইমতিয়াজ মাহমুদ তরুণ-তরুণীদের মধ্যে একটা ক্রেজ তৈরি করতে সক্ষম হয়েছেন। সরল-সহজ ভাব আর ভঙ্গিমার জীবনঘনিষ্ট কবিতায় তিনি একটা বড় অংশকে মোহাবিষ্ট করে রাখেন। সে শেষ করলো হেলাল হাফিজ দিয়ে-
‘কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালবাসি।’

কবিতা পড়া শেষ হলে দরোজায় টোকা দিই। দরোজা খুলেই সে হামলা করে বসলো। দুষ্টুমিভরা হাসি ছুঁড়ে দিয়ে বললো,
– মুখলেস স্যারের কী খবর মা? তিনি কি ক্লাসে আসেন টাসেন না নাকি?
আমি তো রীতিমতো হতভম্ব। বিরক্তও। ওর এরকম দুষ্টুমির সঙ্গে পরিচিত হলেও আজ তেড়ে যাই,
– মারবো এক চটকানা! জগতে আর লোক খুঁজে পাস না, না? ফাজিল কোথাকার!

ধমকের বিপরীত প্রতিক্রিয়া হয়। ফেঁসে যাওয়ার বদলে ওর হেসে যাওয়ার তোড় বেড়ে যায়। আরও বেশি মজা যেনো পেয়ে যায়। বলে,
– ওগো আমার মা, পরানের মা, এতো রেগে যাচ্ছো কেনো খামাখা? তোমার মুখে তো খালি দুটো নামই শুনি- গোঁফু কাকা আর মুখলেস স্যার। আমার কী দোষগো মা জননী?

আমি হাসতেও পারি না, কাঁদতেও পারি না। মেয়েটার শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক আর আচরণিক পরিবর্তনটাও যে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে সন্দেহ থাকছে না। এটা হওয়া যে অস্বাভাবিক, তা না। যথেষ্ট যৌক্তিক কারণ যেমন আছে, তেমন আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বয়ঃসন্ধিকাল-পরবর্তী এ ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, কৌতুহলপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ।
অনেকক্ষণ মেয়ের সাথে হাসাহাসি অভিনয় করি। অভিনয় আমাদের জীবনের এমন এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, স্বাভাবিকভাবেই জীবনে এর হাজারো রকম চর্চা করতে হয়। সুতো আর নাটাই থাকলেও হাওয়া ছাড়া ঘুড়ি যেমন ওড়ে না, অন্য সবকিছু থাকা সত্ত্বেও অভিনয় ছাড়া মানবজীবন তেমন চলে না।
আমি হাসতেই থাকি। মেয়েটাও হাসে। আড়ালে মুখ টিপে হাসেন মুখলেস স্যার। শালা মুখলেস! তুই এখানেও প্রবেশ করে বসে আছিস? মনে মনে কটমট করি। অস্তিত্ব নেই বলে মুখলেস স্যার দেখতে পান না। দেখতে পেলে তার কেমন লাগতো, ভেবে আমার আবার হাসি পায়।
মেয়েটা হাহা হুহু করে হাসির বিচিত্র ভঙ্গি ছুঁড়ে দিয়ে বলে,
– আচ্ছা বুঝছি, তোমার মেজাজের সাড়ে বারোটা বেজে আছে। আজ মনে হয় তোমার গোঁফু কাকার গল্প শোনা হয়নি।

আমি আশ্চর্য হয়ে যাই। ঘটনা তো তাই। কিন্তু বাঁদর মেয়েটা জানলো কী করে? টেলিপ্যাথি জানে নাকি? আমি মেয়েটার চুল টেনে দিই, আদুরে খুনসুঁটিছলে। আর বলি,
– খুব পাকনা হয়ে গেছিস মনে হচ্ছে। সব বুঝতে পারিস। যা, একটু ফ্রেশ হয়ে আয়। ডিম পাউরুটি ভেজে দিই। বলে আমি নিজের ব্যাগ রেখে হাতমুখ ধুই। ফ্রেশ হই। তারপর ডিম আর পাউরুটি নিয়ে চুলোর পাশে দাঁড়াই। মেয়ে আবার কবিতায় মনোযোগী হয়। আমি চুলোর পাশ থেকে শুনতে পাই-
‘হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে
অথচ আমার ব্যাপক বিরহ ভূমি।’

কবিতা শুনতে শুনতে দৌড়ে ছুটে যাই জীবনের অনেকটা পেছনে। যেখানে আমাদের বই পড়ার অতো সুবিধা ছিলো না। আউটবই পড়া ছিলো দোষের। হাতের কাছে পাওয়াও যেতো না। তবু কোনো একটা বই পেলে আমরা দশজনে মিলে পড়তাম। একজন থেকে আরেকজন- এভাবে। মনে পড়ে, তখনও আমরা রুদ্রের কবিতা পড়েছি। বিশেষ করে প্রেমের কবিতা। রবীন্দ্র-নজরুল-সুকান্ত এসব তো পড়েছিই। আহা কৈশোর। ওখানে ছোট্ট একটা দীর্ঘশ্বাস জমা রেখে আবার ফিরে আসি চুলোয়।
কড়াইতে শব্দ হয়- ছা ছা ছ্যাৎ ছ্যাৎ…। বাইরে অচেনা একটা পাখি থেমে থেমে ডাকতে থাকে। যেনো সে সুর সাধনায় ব্যস্ত। আমার মাথার উপর টিটিকটিক টিটিকটিক করে লাফাচ্ছে একটা টিকটিকি। মেয়ে কবিতা পড়ছে জোরে জোরে। আমার কড়াইয়ের ছ্যাৎ ছ্যাৎ, পখির ডাকাডাকি আর টিকটিকির নাছোড় শব্দÑ সব মিলিয়ে যেনো কবিতার দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে গেলো। অন্তত আমার কানে এমন করেই বাজতে লাগলো। নিজের কানকে বিশ্বাস করতে পেরে আমার ভালো লাগলো। মাঝেমাঝে বাস্তবতাও কল্পনার চে সুন্দর হতে পারে, অবিশ্বাস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency