সভায় সভাপতিত্ব করেন সোহানা নাসরিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফন্টের নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬/১০/২৬
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency