পর্ব আট
মন এলামেলো করে দেয়া আবহাওয়া। প্রকৃতি ও মন যেনো একই সরলরেখায় দোল খেতে খেতে এগিয়ে চলে অস্থিরতা আর অস্বস্তিময়তায়। দমকা হাওয়া বইলো কিছুক্ষণ। কিছুক্ষণ বৃষ্টি। আবার হাওয়া-বৃষ্টিহীন কিছুক্ষণ। বাতাসের দাপাদাটিশেষে নিকটজনের মৃত্যুশোকের কাতরতায় যেনো স্কব্ধ হয়ে আছে প্রকৃতি।
এখন কী মাস? কার্তিক। ভাদ্রের ‘খাদুর’ পেরিয়ে শৃুরু হলো কেবল। এ সময় প্রকৃতির এমন পাগলামি দেখে আমাদের পাড়ার সেই ল্যাঙড়া বুড়ির কথা মনে পড়ে, যার হাসি-কান্নার কোনো ঠিক ছিলো না। পুরুষালি স্বভাব আর পাগলামি করে করে কাটিয়ে দিয়েছে জীবনের পুরোটা সময়। তার কথা আর কাজের সব ছিলো উলটাপালটা। পৃথিবীতে মানুষের মতো বিচিত্র সম্ভবত আর কোনো প্রাণি নেই।


একবারের এক ঘটনা।
গ্রামের এক কমবয়সী ছেলে। দেখতে অতটা ভালো নয়। খাটো। পঁচিশ ছাব্বিশ বছর বয়সের। বছর সাতেক ইউরোপে প্রবাস জীবন শেষ করে ফিরে এসেই বিয়ের পাত্রী খুঁজছে সমানে। ভালো পাত্রী চাই তার। সাথে ১০ ভরি সোনার অফার। কথাটা গিয়ে পৌঁছালো ল্যাংড়াবুড়ির কান পর্যন্ত। শুনে বুড়ি তো নাচতে শুরু করলো। এ ঘটনায় গ্রামের সবাই হাসাহাসি করে কিন্তু বুড়ি কান্নাকাটি করে আর একে-ওকে ধরে।
ছেলেটাকে তার পছন্দ হয়েছে। এতোদিন কাউকে পছন্দ না হওয়ায় বিয়ে করেনি। এখন পছন্দ হয়েছে, তাই বিয়ে করবে। গ্রামজুড়ে এক রৈ রৈ কা- ঘটিয়ে দিলো। বুড়ির বয়স অবশ্য তেমন বেশি নয়। পঞ্চাশ পেরিয়েছে মাত্র। এ বয়সে কি মানুষের বিয়ে হচ্ছে না? সে উদাহরণ টানার চেষ্টা করে। কিন্তু তেমন যুৎসই উদাহরণ খুঁজে পেয়ে শহরে যে অনেক বয়সে মেয়েদের বিয়ে হয়, সেটা সে শুনছে বলে লোকদের জানায়। নিজের বয়সের সাফাই করার জন্য এরচেয়ে বেশি কিছু ত্রা পক্ষে পাওয়া সম্ভব ছিলো না। নিজের জীবনটা যে একেবারে শুকিয়ে যায়নি, এ বিষয়েও নিশ্চয়তা দেয়। যে কুয়োর জল কেউ তোলেনি, তা শুকাবে কেন? এ রকম প্রশ্ন করে সে নিজের গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে সাধ্যমত চেষ্টা করে যায়।
এসব কথা শুনে বিদেশফেরত ছেলের কী হাসাহাসি!
শেষে সে অবশ্য বিয়ে করেছে তেরো বছর বয়সী এক স্কুলপড়–য়া মেয়েকে। আমারই মেয়ের বয়সী প্রায়। কী সানন্দে মেয়েটি রাজি হয়ে গেলো, মনে আছে আমার। আহা ১০ ভরি সোনার কী ক্ষমতা!
সে দুঃখেই কি না কে জানে, এর দু বছর পর বুড়ি মারা গেলো এক বর্ষার রাতে।
বাতাসটা বেড়ে আবার থেমেছে। আবহাওয়াটা কেমন গুমোট। থমধরা। অভিমানে গাল ফোলানো বাচ্চা মেয়ের মতোন। লক্ষ্মণ ভালো না। বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখে চিন্তা হচ্ছে খুব। মেয়েটা এখনো ফেরেনি কোচিং থেকে। সামনে পরীক্ষা। কোচিং ছাড়া আজকাল যেনো পড়াশোনার চিন্তাই করা যায় না। কোচিং আর প্রাইভেট যেনো ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতিটাই কেমন বদলে গেছে। সবখানেই প্রতিযোগিতার চরম একটা দৌড়াদৌড়ি। সে দৌড়াদৌড়ি এ প্লাসের, গোল্ডেনের। যেনো এ প্লাস বা গোল্ডেন পাওয়াই পড়াশোনার একমাত্র লক্ষ্য। সে কারণে কিছুটা তাল মেলাতেই হয়। এ প্লাসের জন্য নয়। তাল না মেলালেই ছিটকে পড়তে হয়, সেজন্য। আবার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে আক্ষেপটাই এসে হামলে পড়বে। মেয়েকে তাই কোচিংয়ে পাঠানো। প্রাইভেট পড়ানো তো আর সম্ভব না।
হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। ভারি বৃষ্টি। ইশ! মেয়েটি ছাতা নিয়ে যায়নি। তখন অবশ্য আবহাওয়ার এমন রূপ ছিলো না যে ছাতার কথা মনে পড়বে। কী করবো বুঝতে পারছি না।
আমি রিমোট টিপে টিভি ছেড়ে দিয়ে দুশ্চিন্তায় ভাটা ফেলানোর চেষ্টা করি। অনেকগুলো চ্যানেল ঘুরতে ঘুরতে আমার মন স্থির হয় ন্যাশনাল জিওগ্রাফিতে। এ চ্যানেলটি আমার ভীষণ প্রিয়। রহস্যমসয়, রোমাঞ্চকর, বৈচিত্র্যময় পৃথিবীর সন্ধান দেয় এটি। তবে একটা দৃশ্য প্রায় সবসময়ই আমাকে আহত করে। একদল প্রাণি কর্তৃক কোনো নিরীহ প্রাণিকে শিকার বা হত্যার দৃশ্য। খুব জঘন্য লাগে, যখন দেখি এর সহচররা দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো সে দৃশ্য অবলোকন করে। মনে মনে আহত হলেও এগিয়ে এসে স্বগোত্রীয় প্রাণিটিকে বাঁচানোর চেষ্টা করে না। অথচ দল বেঁধে চেষ্টা করলে যেকোনো ভয়ঙ্কর প্রাণিকেই তাড়িয়ে দেয়া সম্ভব।
পশুদের কথা কী বলবো। মানুষই-বা কী করে!। সৃষ্টির সেরা মনে করা মানুষই কি সে চেষ্টা করে? করে না তো! বরং মানুষও প্রাণিদের মতো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে মজা পায়। মাঝেমাঝে আনন্দে হাততালিও দেয়। মানুষকে মানুষ পিটিযে মেরে ফেলে। কেটে টুকরো টুকরো করে। দল বেঁধে আগুনে মানুষ পুড়িয়ে উল্লাস করে। মানবিকতার কী অদ্ভূত চূড়ান্ত বিকৃতি! পুরো পৃথিবীটাই আসলে একটা শক্রশত্রু খেলার মাঠ। যেনো একটা যুদ্ধক্ষেত্র।
প্রাণিকে হত্যা করছে প্রাণি। প্রাণি মজা পা্েচ্ছ। মানুষকে হত্যা করছে মানুষ। মানুষ আনন্দ পাচ্ছে। পৃথিবীর মানুষেরা কী ভয়ঙ্কর রকমের বুদ্ধিমান! স্থানে স্থানে আনন্দ পাওয়ার কত বিচিত্র নিষ্ঠুর আয়োজন করে রেখেছে!
কয়েকটি চিতা মিলে একটা মস্ত জিরাফকে শুইয়ে ফেলেছে। কী বিভৎস!
আমার খুব খারাপ লাগে। আমি চ্যানেল ঘোরাই। বৃষ্টির দাপট বাড়লে অস্থিরতা বাড়ে। মেয়ের জন্য ভয়ের উত্তেজনা বাড়ে। কোচিং খুব দূরে নয় অবশ্য। পাঁচ মিনিটের হাঁটাপথ। মাঝেমাঝে নিজেই গিয়ে নিয়ে আসি। আজও যেতে হবে মনে হচ্ছে ভেবে আমি ছাতা হাতে নিই। বেরোনোর প্রস্তুতি নিতেই দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে চট করে দরজা খুলে ফেলি। মেয়েটি ভিজে একেবারে চুপচুপে। চৌকাঠে পা দিয়েই ব্যাগটা ধরিয়ে দিলো আমার হাতে। বললো, টেবিলে রাখ। শুকনা কাপড় দিয়ে মুছে নাও।
ব্যাগ হাতে নিয়ে নিজের গায়ের কাপড় দিয়েই কোনোরকম মুছলাম। টেবিলে ব্যাগ রাখলাম। মেয়ে দাঁড়িয়ে আছে চৌকাঠে। বৃষ্টিতে ভিজছে। ঘরে ঢুকবার কোনো তাড়া নেই। বৃষ্টিই যেনো জোর করে আটকে রেখেছে ওকে। আমি তাগাদা দিলামÑ ভেতরে আয়। কাপড়চোপড় পালটা।
কিন্তু সে ভেতরে না এসে বরং উলটো কথা শোনালো,
– তুমি এক কাজ কর মা। ঘর থেকে নামো। আসো বৃষ্টিতে ভিজি। কী চমৎকার বৃষ্টি দেখেছো? কী রোমান্টিক! আসো। আসো আসো আসো…
মেয়ের পাগলামি দেখে অবাক হই। কিন্তু সত্যিই বৃষ্টির শব্দ এতো অসাধারণ লাগছে! ঝুমঝুম করে চমৎকার শব্দ হচ্ছে। এ শব্দে যেনো একটা গোপন আহ্বান আছে। এড়ানো যায় না। বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছেও করছে। সত্যি সত্যি। মেয়ে নেমে গেলো সামান্য খোলা জায়গাটায়। জায়গাটাকে একটা ছোট্ট জলাশয় মনে হলো। দেখে আমার ভালো লাগে। মেয়েকে প্রাইমারিপড়–য়া ছোট্ট বালিকা মনে হয়। মাঝেমাঝে এমন ছোট্ট শিশুকে বৃষ্টিতে একা ছেড়ে দেয়া ভালো। ভিজুক সে। আমি সাবধানী চোখে তাকিয়ে থাকি।
বৃষ্টির তোড় বেড়ে যায়। পাশের টিনের চালে ঝমঝম শব্দ হচ্ছে। ইচ্ছে সত্তে¦ও সাহস পাই না ভেজার। মেয়েকে চলে আসতে বলি। মেয়ে আসে না। আমি আলতো করে একটা হাত বাড়িয়ে দিই বাইরে। ভীষণ শিহরণ লাগে গায়। মনের ভেতরে দুলে ওঠে শৈশবের কাশবন। আমি কাশবনের মধ্যে লুকিয়ে পড়ি। লুকিয়ে থেকেই দেখি, মেয়েটি ডানা মেলা পাখির মতো নাচে। উড়তে চায়, পারে না। সে নাচুক। আমারও উড়ন্ত পাখি হতে ইচ্ছে করে। পাখি হয়ে ইচ্ছে করে উড়ে যেতে পাহাড়ে পাহাড়ে। বহুবর্ণিল মেঘেদের পাড়ায় পাড়ায়। কিন্তু সে বকম আকাশ কই?
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency