কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে পূজা আয়োজকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ অক্টোবর (রবিবার) বেলা ৩.০০ ঘটিকায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
কিশোরগঞ্জ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং পূজা মণ্ডপগুলোর অনুকূলে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency