1. admin@narashundanews.com : admin :
পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭৫ Time View

শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ সোহানা নাসরিন। তিনি সতাল অগ্রগামী পূজামণ্ডপ এবং হরিজন হেলা যুব সংগঠনের পূজামণ্ডপ ও মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসান মারুফ।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পরে মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

জেলা প্রশাসক মহোদয় বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency