কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করেছেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আলম চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেওঘর ইউনিয়নের জয়নগর এলাকার জহির উদ্দিন খন্দকার (গফুর)’র বাড়ি থেকে আতকাপাড়া, মরহুম জামিন মিয়ার বাড়ির মোকাম হয়ে খাঁহাটি ও ১২ মাস চলাচলি এ রাস্তার কাজ উদ্বোধন করা হয়।
এ রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচলে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।
দেওঘর ইউনিয়নের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা ও যুবসমাজের আইকন হিসেবে পরিচিত মনসুর আলম চৌধুরীর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তাঁর সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency