দংশিতা
পর্ব নয়
রাত খেকে গুড়ি হুড়ি বৃষ্টি হচ্ছে। থেমে থেমে, হালকা গতিতে উড়তে থাকা হাওয়ার সাথে তাল মিলিয়ে ইদানিং রাতে সামান্য কুয়াশা পড়তে শুরু করেছে। সামান্য ঠাওাও পড়ছে। গায়ে হালকা কিছু না জড়িয়ে শোয়া যায় না। গতবারের কেনা পাতলা কম্বলটা মেয়ের গায়ে জড়িয়ে দিয়ে আমি নিই নিজের হাতে কাজ করা কাঁথাটি। কিন্তু কাঁথা যেনো আজ সবটা ঠা-া হজম করতে পারছে না। বৃষ্টি আর হাওয়া মিলে শীতকে তীব্র করে তুলতে ব্যস্ত বলে মনে হচ্ছে।
মূলত শীতের সামান্য তীব্রতা আমাকে জাগিয়ে দিয়েছে। জেগে আছি অনেকক্ষণ। রাতের শেষদিকে ঘুম ভাঙলে সাধারণত জোড়া লাগতে চায় না। মন তখন নানান কথার, নানান ব্যথার স্মৃতিগুলেকে ডেকে এনে সার সার করে দাঁড় করায়। তারপর একেকটার ভেতরে ঢুকে একেক রকম ছবি দেখতে পায়। সে ছবি হতাশার, কান্নার, অব্যক্ত বেদননার। শেষরাতের কল্পনায় সুখস্মৃতির অস্তিত্ব থাকে না।
আজ মার কথা খুব মনে পড়ছে। মার গোলগাল ছোট্ট মুখখানি বারবার মনের আয়নাকে উজ্জ্বল করে তুলছে। মার মুখখানা বিষণœ, হতাশার কালিতে মলিন। মলিন সে মুখটাই মনের জংধরা আয়নাকে প্রাণের বন্যায় ভাসিয়ে দিচ্ছে। মৃত মানুষর মুখ কখনো উজ্জ্বল হয় না। হয়? মৃত মানেই পরাজিত। যতদিন জীবন, ততদিন যুদ্ধ। মৃত্যু এসে জীবনের সব যুদ্ধকে থামিয়ে দেয়। একজন সাধারণ মানুষর জীবনের পরিণতি এটুকুই। অবশ্য পৃথিবীতে যারা অন্যরকমভাবে, স্বপ্নের ঘোরাবর্তে, অসাধারণ ভূমিকায় উজ্জ্বল হয়ে ওঠেন, তাদের কথা তো আলাদাই। জীবনে সবাই পরাজিত হলে প্রাণের কী মূল্য থাকে!
আমি মার মুখের দিকে তাকেিয় আছি মোহাবিষ্ট হয়ে। কতোদিন মাকে দেখি না! এক অবর্ণনীয় ভালো লাগায় আমার মন ভরে উঠেছে। উতলা হয়ে উঠেছে। মার চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, কপালে ভাঁজ পড়া, চুল পাকা, চামড়া মলিন। বড় দুখি, বড় ময়াময় এই মুখচ্ছবি।।
মার কথা মনে হলে বাবাকেও মনে হয়। সেই হিং¯্র-পাষ- বাবাকে, যে আমার মার জীবনকে কোনো মূল্যই দেয়নি। কীভাবে সে মারেনি আমার মাকে? হাতেও মেরেছে, ভাতেও মেরেছে। মুখের মার তো আছেই। আমার মার উঠতেও শান্তি ছিলো না, বসতেও না। শুতে তো নয়ই। এক জঘন্য জীবনযাপন মাকে অতিষ্ঠ করে তুলেছিলো। বাবা জৃুয়াড়ি ছিলো। বাবা নারীলোভীও ছিলো। নিজের বাবার সম্পত্তি বেচতে বেচতে সে প্রায় ফতুর হয়ে গিয়েছিলো। ফলে সংসারে টানাটানির শেষ ছিলো না। সবকিছু সহ্য করে মা তবু বাবার মুখে ভাত তুলে দিয়েছিলো।
শেষদিকে বাবা খুুব কষ্ট করেছে। বিছানায় কাতরাতে কাতরাতে একদিন তার মৃত্যু হলে মা প্রায় উন্মাদের মতো আচরণ করতে শুরু করে। স্বামীকে হারিয়ে মা খুব অসহায় হয়ে পড়ে। খারাপ হোক, তবু তো একটা আশ্রয় ছিলো তার। পাড়া-প্রতিবেশি এমন কথাই শুনেছে তার কাছে। মানুষ প্রায়শ্চিত্ত করে। বাবাও কি তা করেছে? মায়ের ভালোবাসা তার প্রায়শ্চিত্তকে ঢেকেই দিয়েছিলো। কেউ এতো ভালোবাসে তার স্বামীকে? কেউ পারে? মাকে না দেখেলে হয়তো কোনোদিন আমি বিশ্বাসই করতাম না।
আমার সেই সর্বংসহা মা আমার সামনে। তার ঠোঁট কি নড়ে উঠছে? মা কি কথা বলতে চায়? আমি ডাকলাম, মা…
-কী রে মায়া, কেমুন আছস তুই?
মা সাড়া দিলো। আমরা কথা বলতে লাগলাম।
– ভালো আছি মা। খুউব ভালো। তুমি কেমন আছো?
– ভালা না রে মায়া। তোর বাপ তো এহনো আমারে দেহা দিলো না। কই যে লুকাইলো!
– মা, ওই পাষ- লোকটারে তুমি এখনো ভুলতে পারোনাই?
– এমুন কইস না মায়া। বাপরে গালি দিস না। হের রক্তেই তো তোর জীবন।
– এইজন্যেই জীবনে এতো যন্ত্রণা মা। বদরক্ত।
– না রে মায়া। রক্ত কহনো বদ হয় না। মানুষ তো খালি স্বভাবে না, দরহারেও। তোর বাপের স্বভাব খারাপ আছিলো কিন্তু মানুষ তো আছিলো। জীবনে মাইনষের খুুব দরহার রে মায়া। মানুষ রতন অমূল্য ধন।
– মা, তুমি থাকো। তোমার নাতনির সাথে দেখা করে যেয়ো। তোমাকে ওর দেখার খুব সাধ। ওর সাথে কয়টা ভাত খেয়ে যেয়ো। নাকি পাউরুটি ভেজে দেবো, ডিম দিয়ে?
– না রে মায়া। খাইতে তো পারি না। দাঁত নাই।
আমি মার মুখের দিকে ভালো করে তাকাতে চেষ্টা করলাম। তাকাতে পারছি না। আমি তাকিয়ে থাকতে চেষ্টা করছি। পারছি না। মা একটা মুচকি হাসি দিয়ে বললো, যাই।
আমি প্রায় অস্থির হয়ে মাকে ডাকতে চাইলাম। পারলাম না।
হঠাৎ একটা সুরেলা শব্দ কানের ভেতর সুড়মুড়ি দিলে অমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। চারপাশে চোখ ঘুরিয়ে মাকে খুঁতে লাগলাম। ঘোর না-কাটা মুহুর্তকে ধরেই বুঝতে পারলাম, ফজরের আজান হচ্ছে। আমি কি ঘুমিয়ে পড়েছিলাম?
না ঘুমালে তো মৃত মানুষদের দেখা যায় ন। আমার মা তো মৃত। বাবার মৃত্যুর তিন বছরের মাথায় মাও একদিন পাড়ি জমালো শব্দহীন মানুষের দেশে। আহা মা গো মা!
আমি হাহাকার করে উঠলাম। টের পেলাম, চোখের কোণে শিশিরের মতো পানি জমে উঠেছে। আঁচলে পানি মুছে বিছানা থেকে নামলাম। আর ঘুম হবে না। তারচে বরং সকালের রূপটা দেখি। বহুদিন এমন সময় ঘুম ভাঙে না। বৃষ্টিটা থেমে গেলেও হাওয়া খেলা করছে আগের মতোই। বাইরে গুমোট অন্ধকার। দরজা খুলতেই মন বললো এজকটু হাঁটাহাঁটি কর। ভোরের বাতাস গায়ে মাখ। মনের কথা শুনে বাইরে রেরিয়ে অনুভব করলাম, এই সময়ের পৃথিবী সুন্দর। শান্ত ও চুপচাপ। না আনন্দ, না বেদনায় আমার মতোই কেমন নিরব, কেমন ধীরস্থির।
কিছুক্ষণ হাঁটলাম মনের খেয়ালে। হাঁটতে হাঁটতে পুকুরপাড়ে। একটা বেড়াল লাফিয়ে পড়লো ঘরের চাল থেকে। একটা পাখি ডাকছে নিজের স্বরে। ঝোপের ভেতর নড়ে উঠছে একটা শেয়াল। প্রকৃতিতে প্রাণ আসতে শুরু করেছে।
আমার অন্যরকম এক অনুভূতি হচ্ছে আজ। একটা চাপা বিষণœতার সাথে বিরল এক প্রশান্তিময়তা যেন্ োমিলে মিশে একাকার। যেনো মনটা ক্রমশ ঋজু হতে শুরু করেছে। বহুদিনের অনভ্যাস থেকে আমি বেড়ালটির মতো লাফ দিয়ে নেমে পড়ি। স্থির করি, ফজরের নামজ পড়বো।এখন আর কীই-বা করবো আর!
ঘরে ঢুকে অজু করলাম। নামাজ শেষ করে দোয়া করলাম মার জন্য। বাবার জন্যও। মা তো সত্যিই বলেছে, বাবার জন্যই আামার এ জীবনপ্রাপ্তি। না হলে পৃথিবীর এই রূপ কী করে দেখতে পেতাম! আমার এ টুকটুকে সুন্দর মেয়েটিকে কোথায় পেতাম! দোয়া করলাম মেয়েটির জন্য। হাত তুলে আছি কতক্ষণ! নামাতে ইচ্ছে করে না। চোখের কোণ বেয়ে পানি পড়ছে। হাতের তালুয় মুছছি। আবার পড়ছে। শেষ হয় না। মানুষের চোখে এতো পানি থাকে!
হঠাৎই মনে পড়ে স্কুল থেকে পালানো সেই মেয়েটির কথা। বিপাশা মেয়েটি কী অবস্থায় আছে কে জানে! ওর জন্যে আবার কান্না পেলো। আমার মেয়ের মতোই তো। দোয়া করলাম যেনো ভালোভাবে বাবা-মায়ের কোলে ফিরে আসে। সন্তানহারা কোল যে কী যে ভয়াবহ শুন্যতার! কী বিরামহীন যন্ত্রণার!
স্কুলে পৌঁছেই কি সুখবরটা শুনতে পাবো? মনের মধ্যে বারবার এ কথাই বাজতে থাকে করুণ সুরের মতো। এ সুর আমার মাতৃমনকে উতলা করে তোলে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency