পাকুন্দিয়ায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২হাজার ৪৬০ টাকাসহ সৌরভ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার মঠখোলা কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কোটে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সৌরভ পাকুন্দিয়া উপজেলা চরখামা গ্রামের খোকন মিয়া ছেলে ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশের অভিযানে সৌরভকে ২০পিচ ট্যাবলেট নগদ ১২ হাজার ৫৪ শত ৬০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে ।
মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency