মাদক বিরোধী অভিযান চালিয়ে পাকুন্দিয়া উপজেলার একজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অপু(২০)। তার পিতার নাম এংরাজ মিয়া, সাং- সুখিয়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ। তাকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬(৫) ধারায় ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগীতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব রুপম দাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency