1. admin@narashundanews.com : admin :
ইকামা নিয়ে সুখবর দিল সৌদি আরব - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ইকামা নিয়ে সুখবর দিল সৌদি আরব

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View
Oplus_131072

গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ‘ইকামা’ নবায়নের ক্ষেত্রে এক যুগান্তকারী ও নমনীয় নিয়ম চালু করেছে সৌদি আরব।
নতুন এই নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বনিম্ন ৩ মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।
রবিবার (১৯ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
‘ওকাজ’ পত্রিকার তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা গৃহকর্মী এবং সমমানের অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ মাসের আবাসিক মেয়াদের যেকোনো একটি বেছে নিতে পারবেন। ‘আবসের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই পারমিটগুলো জারি বা নবায়ন করা যাবে।এই পরিবর্তনের ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য ফি পরিশোধ করতে হবে না।
বরং তারা কেবল নির্বাচিত মেয়াদের জন্যই আবাসিক ফি পরিশোধের সুযোগ পাবেন। তিন মাস বা তিন মাসের গুণিতক হিসেবে জারি বা নবায়নকৃত ইকামার ফি মূলত ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে।
এর আগে গৃহকর্মীদের ইকামার মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল।
পরিবার এবং গৃহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগকর্তাদের আরো বেশি নমনীয়তা প্রদান করার জন্যই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।এটি সরকারি প্রক্রিয়াগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে সৌদি সরকারের গৃহীত অন্যতম পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency