কবি, সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর ডালিমের জন্ম ২২ জুলাই। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ হাইস্কুল হতে এসএসসি, সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৮ সালে এইচএসসি ও ২০০০ সালে বিএসএস সম্পন্ন করেন।
ব্যক্তিগত জীবনে ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট জাহাঙ্গীর ডালিম।
দৈনিক ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক হিসেবে নিয়মিত সাহিত্য পাতা সম্পাদনা করে আসছেন ২০০১ সাল থেকে। এছাড়া তিনি ছড়া, গল্প ও প্রবন্ধ লিখছেন সংবাদপত্রে নিয়মিতভাবে।
তাঁর লেখায় ফুটে উঠেছে দেশ মাতৃভূমি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলা ভাষা আন্দোলন, সমাজ-পরিবেশ, প্রেম-বিরহ, প্রকৃতি, মেঘ বৃষ্টি, বৈশাখ, নদী, সাগর, পাখি, গাছ আর মানুষ। বাঙালি জীবনে প্রেমের আকাশ ও সম্ভাবনা সংকীর্ণ বলে অনেক সময় কল্পনার নারীকে নিয়েও রচিত করেন অসংখ্য প্রেমের কবিতা সামনে কেউ নেই, হয়তো কখনও ছিল না তবু কবি তার রক্ত মাংস স্বপ্নের প্ররোচনায় লিখতে থাকেন কম্পমান পদাবলি।
তার নিজের বই প্রকাশিত হয়েছে ছয়টি। এদের মধ্যে ২টি কবিতার বই, ১টি ছড়ার বই ও ৩টি ছোট গল্পের বই। সাহিত্য সংকলন সম্পাদনা করেছেন শূণ্যদশক, প্রতীতি, লিটল মেঘ। লেখালেখি ১৯৯৮ সন হতে স্কুল জীবন থেকেই শুরু। সংবাদকর্মী হিসাবে ২০০১ সাল থেকে দৈনিক ডান্ডিবার্তার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি একজন অভিজ্ঞ কলম সৈনিক।
জাহাঙ্গীর ডালিম লেখালেখি ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কার লাভ করেন তা উল্লেখযোগ্য। ফুলকুড়ি সাহিত্য সংঘ সাহিত্য পুরষ্কার-২০০৬, সুহৃদ লেখক সংঘ এ্যাওয়ার্ড-২০০৭ সেরা সংগঠক, নবীন সাহিত্য সংঘ, কবি সুফিয়া কামাল, সাহিত্য পুরষ্কার-২০০৯, সমকাল পত্রিকায় গল্পলেখা ১ম পুরষ্কার-২০১১, সাপ্তাহিক এখন গল্পে ১ম পুরষ্কার-২০১১, ত্রাণবন্ধু পরিষদ, নবাব ফজলেতুন নেছা সাহিত্য পুরষ্কার-২০১২, লোকছড়া ফাউন্ডেশন-ছড়া সাহিত্যে পুরষ্কার-২০১৩, খোকাখুকির আসর- ছড়া সাহিত্যে পুরষ্কার-২০১৩, বাংলাদেশ গ্রামীন মানবাধিকার সোসাইটি, কাব্য সাহিত্য সজিব এ্যাওয়ার্ড ২০১৩, যুগান্তর ওয়াল্টন গল্প লেখা প্রতিযোগিতায় ১ম পুরষ্কার-২০১৩, কাব্যকথা সাহিত্য পুরষ্কার-২০১৬ইং সহ অসংখ্য পুরষ্কার পেয়েছেন।
ডালিম নারায়ণগঞ্জ যুগান্তর স্বজন সমাবেশ- সভাপতি, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ- সভাপতি, নারায়ণগঞ্জ রাইটার্স ফোরাম- সভাপতি, ডান্ডিবার্তা কেন্দ্রীয় পাঠক ফোরাম- সভাপতি, নারায়ণগঞ্জ সাব-এডিটরস্ ফোরাম- সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক কল্যাণ পরিষদ- প্রচার সম্পাদক, ক্রীড়ালোক কেন্দ্রীয় পাঠক ফোরাম- সাংগঠনিক সম্পাদক, ইত্তেফাক ক্রীড়াঙ্গন- নারায়ণগঞ্জ জেলার সভাপতি, নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency