1. admin@narashundanews.com : admin :
ধুর! এগুলো বাদ দেন। এগুলো পাত্তা দেই না।” এনসিপি'র গ্রেফতার দাবি প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন চুপ্পু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ধুর! এগুলো বাদ দেন। এগুলো পাত্তা দেই না।” এনসিপি’র গ্রেফতার দাবি প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন চুপ্পু

নরসুন্দা নিউজ ডেস্ক :
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধী নই: পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সংবিধান রক্ষা করে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কোনো অপরাধী নন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সবসময় মাথা উঁচু করে নিজের দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী কঠিন সময়ে কার্যকরভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবেলা করেছেন বলে মন্তব্য করেন।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
নিজের পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবেক এই রাষ্ট্রপতি জানান, অসুস্থতাই তার পদত্যাগের প্রধান ও মূল কারণ। সাম্প্রতিক সময়ের নানা গুঞ্জন ও খবর খারিজ করে দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে যেসব কথাবার্তা উঠে আসছে তার সবই অপতথ্য, যা সম্পূর্ণ ভিত্তিহীন, তৈরি করা এবং কল্পনাপ্রসূত। মনগড়া তথ্য লিখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, কোনো ফোন বা বাহ্যিক চাপের যে কথা বলা হচ্ছে তা একেবারেই অবান্তর।
বঙ্গভবন ত্যাগ করার বিষয়ে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, পদত্যাগের পর নিয়মানুযায়ী বঙ্গভবনে আরও এক মাস থাকার আইনি বিধান থাকলেও তিনি সেখানে বেশি দিন অবস্থান করবেন না। তিনি জানান, যত দ্রুত সম্ভব তিনি নিজ বাসায় ফিরে যাবেন এবং গুলশানের বাসভবনেই উঠবেন।
দেশ পরিচালনায় নিজের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে সদ্য পদত্যাগ করা এ রাষ্ট্রপতি বলেন, সংকটময় পরিস্থিতিতে সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এবং একটি নতুন সরকার গঠন করে দেওয়াটা তার বড় সাফল্য। সংবিধান অনুযায়ী কেবল রাষ্ট্রপতিরই সরকার গঠনের এখতিয়ার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজ ক্ষমতাবলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন। সেই অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছে, পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। দেশের এই রূপান্তর ও স্থিতিশীলতার পেছনে নিজের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি আত্মতৃপ্তি প্রকাশ করেন।
পদত্যাগের পর একটি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় এনসিপির পক্ষ থেকে তার বিচারের দাবি তোলার প্রসঙ্গে সাহাবুদ্দিন বলেন, “ধুর! এগুলো বাদ দেন। এগুলো পাত্তা দেই না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার কাছেই শপথ নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, “আর কীসের বিচার করবে? কীসের? কীসের বিচার করবে? সংবিধানের ৫১ অনুচ্ছেদ পড়ে দেখুক।”

সুত্র: দৈনিক ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency