1. admin@narashundanews.com : admin :
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

নরসুন্দা নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর এলাকায় মো. নাজমুল নামের এক যুবককে গুলি করে হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. আখতারুজ্জামান সরকার অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আসামির পক্ষে তার আইনজীবী ওবাইদুল ইসলাম তাকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আজ কারাগারে নেওয়ার পথে অজয় কর বলেন, ‘দেশে আমার নামে কোনো জিডি নেই, মামলা নেই। তবু একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’

আমি উচ্চ আদালতে গেছিলাম। হাইকোর্টে রিট করেছি।
হাইকোর্ট বলেছেন—‘নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ। কিন্তু হাইকোর্টের ওই আদেশেও আমি বাঁচতে পারলাম না।’
অজয় করকে তিন মামলায় গ্রেপ্তারের তথ্য দিয়ে ওবাইদুল ইসলাম বলেন, “আসামির পক্ষে আমরা হাইকোর্টে রিট করেছিলাম। রিটে মাননীয় হাইকোর্ট ডিভিশন আসামির বিষয়ে ‘নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ’  এই আদেশ দিয়েছিলেন। সেই আদেশের কপি প্রত্যেকটি দায়িত্বশীল অফিস/দপ্তরে আমরা পৌঁছেছি।
পৌঁছানোর পরে আমরা জামিননামা দাখিল করেছি।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে আন্দোলনে অংশ নেন নাজমুল। বিকেলে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান নাজমুল। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency