বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ত্রিবেদী ঢাকায় আসার পর প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সোমবার (১০ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে, তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না।আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
অন্যদিকে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার ‘খুবই ভালো আলোচনা হয়েছে’। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।সচিবালয়ে এই বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।প্রসঙ্গত, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের তীব্র অসন্তোষ প্রকাশের কয়েকদিনের মধ্যেই দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎটি অনুষ্ঠিত হলো।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ লাভের পর গত ১২ই জুন ঢাকায় এসেছিলেন ভারতীয় রাজনীতিক মি. ত্রিবেদী। এরপর গত ২৫শে জুন তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। News
দায়িত্ব নিয়েই তিনি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করার ঘোষণা দেন, যা প্রায় দুই বছর বন্ধ ছিল। পরে চলতি বছরের ২৮শে জুন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু করে।
কিন্তু এর মধ্যেই আবার দিল্লিতে বিমানবন্দরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে হেনস্থার ঘটনা এবং পরে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে ঘিরে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশে।
সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে গতকাল রোববার বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকের বিষয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী
সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে বের হওয়ার পথে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে আলাপকালে মি. ত্রিবেদী বৈঠকটিকে ‘জনগণের প্রতিনিধির সাথে জনগণের প্রতিনিধির সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করেন।
খুবই ভালো লাগলো। আমি কূটনীতিক নই। এটা ছিল জনগণের প্রতিনিধির সাথে জনপ্রতিনিধির সাক্ষাৎ। আমি খুবই আনন্দিত যে ওনার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সাথে দেখা করেছি। খুবই ভালো। খুবই বিনয়ী, সাংবাদিকদের বলছিলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, তাদের মধ্যে খুবই ভালো আলোচনা হয়েছে এবং ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী এখন সামনের দিকে তাকাচ্ছেন (লুকিং ফরোয়ার্ড)।
আমাদের আমন্ত্রণ তো আগে থেকে আছে (তারেক রহমানের ভারত সফর বিষয়ে)। ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী আর লুকিং ফরোয়ার্ড, অ্যান্ড উই আর পজিটিভ। দুই নেতা সাথে বসলে আলোচনা হলে… ডেমোক্রেসিতে ইস্যু থাকবে। ইস্যু না থাকলে ওটা ডেমোক্রেসি না। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। কিন্তু মানুষের ইস্যু একটাই -ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হবে উইন উইন সিচুয়েশনে, বলছিলেন তিনি।
ত্রিবেদী বলেন, আমাদের যা ইতিহাস আছে, তা তো বদলানো যাবে না। প্রতিবেশী তো বদলানো যাবে না। আমি একটা কথা সবসময় বলি যে আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, স্বপ্ন শেয়ার করি। মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুকে সর্ট আউট করতে হবে দুই দিক থেকে। আমি খুবই আত্মবিশ্বাসী। খুবই ভালো লেগেছে, ওনার সাথে দেখা হলো”।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency